উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন এই ঝুঁকি অনেকটাই কমাতে পারে।
প্রতিদিনের খাবারে কাঁচা লবণ পরিহার করুন, তেল-চর্বিযুক্ত খাবার কমিয়ে আনুন, শাকসবজি ও ফলমূল বাড়ান এবং ধূমপান ও অতিরিক্ত ওজন এড়িয়ে চলুন।